ইসাবেলা কাইফ আর আয়ুশ শর্মা জুটি বাঁধবেন বড় পর্দায়। ছবিটির নাম দেওয়া হয়েছে ‘কথা’। ছবিটি ভারতীয় সেনাবাহিনীর কিছু সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত হবে। পরিচালনা করবেন করন ললিত বুতানি। ইসাবেলা কাইফ বলিউড তারকা ক্যাটরিনা কাইফের ছোট বোন। আর আয়ুশ শর্মা সালমান খানের বোনজামাই।
২৮ বছর বয়সী এই তরুণীকে এর আগে দেখা যায়নি বড় পর্দায়। আয়ুশ শর্মাকে অবশ্য বড় পর্দায় দেখা গেছে ২০১৮ সালে, সালমান খান প্রযোজিত ‘লাভযাত্রী’ ছবিতে।
ছবিটিতে আর্মির চরিত্রে অভিনয় করবেন আয়ুশ শর্মা। সে জন্য কঠোর পরিশ্রম করতে হচ্ছে তাকে। সে রকম শারীরিক কাঠামো বানাতে প্রতিদিন জিমে ঘাম ঝরাচ্ছেন তিনি। আর ইসাবেলা নিউইয়র্কের ফিল্ম ইনস্টিটিউশনে অভিনয়ের ওপর চার বছর প্রশিক্ষণ নিয়েছেন। তাঁর স্বপ্নই ছিল বোনের মতো বলিউড তারকা হওয়ার। তাই আটঘাট বেঁধেই বলিউডের রাস্তায় পা রেখেছেন তিনি।
