
বিশ্বকাপের ফাইনালে সুপার ওভারে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মত চ্যাম্পিয়ন হলো স্বাগতিক ইংল্যান্ড। স্নায়ু চাপের এই ম্যাচে অবশেষে কিউইদের মাত্র ১ রানে হারিয়ে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হলো ইংল্যান্ড।
সুপার ওভারেও বল হাতে তুলে দেওয়া হলো ট্রেন্ট বোল্টের হাতে। ইংল্যান্ডের পক্ষে নামলেন বাটলার ও স্টোকস। সে ওভারে দুই চার ও এক তিনে এল ১৫ রান। ১৬ রানের লক্ষ্য পেল পুরো বিশ্বকাপে বাজে ব্যাটিং করা নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডের হয়ে ব্যাটিং করতে নামেন গাপটিল ও নিশাম। তারা ১ ওভারে ১৫ রান করতে সক্ষম হন। যার ফলে বাউন্ডারির হিসাবে বিশ্বকাপ জেতে ইংল্যান্ড।
