নীলফামারীতে দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত হয়েছে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব।
এ উপলক্ষে বৃহস্পতিবার আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) জেলা শহরের গাছবাড়ি এলাকায় ভজন কীর্তন, পদাবলি কীর্তন, জগতের অধীশ্বর শ্রী শ্রী জগন্নাথ দেবের জীবনী নিয়ে আলোচনা ও প্রসাদ বিতরণ করা হয়।
বিকেলে ভক্তদের অংশগ্রহণে রথযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট চত্বরে কেন্দ্রীয় শিব মন্দিরে পৌঁছে শেষ হয়। সভায় বক্তব্য রাখেন ইসকন বাংলাদেশের জ্যেষ্ঠ সহসভাপতি শ্রীমৎ ভক্তিপ্রিয়ম্ গোদাধর গোস্বামী মহারাজ ও সহসভাপতি শ্রীমৎ ভক্তি বিনয় স্বামী মহারাজ।
অপরদিকে সকাল ১১টার দিকে কেন্দ্রীয় শিব মন্দিরের আয়োজনে অপর একটি রথযাত্রা কালেক্টরেট চত্বর থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিলনপল্লি দুর্গা মন্দিরে পৌঁছে।
জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অক্ষয় কুমার রায় বলেন, সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস মতে, জগন্নাথ দেব হলেন জগতের অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছে ঈশ্বর। জগতের ঈশ্বরের অনুগ্র পেলে মানুষের মুক্তি লাভ হয়। এ বিশ্বাস থেকে জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা।
উভয় রথযাত্রায় অংশগ্রহণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, নীলফামারী পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এ.বি.এম আতিকুর রহমান, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অক্ষয় কুমার রায়, সাধারণ সম্পাদক রমেন্দ্র নাথ বর্ধন বাপী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীদ মাহমুদ, ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী, শান্তনা চক্রবর্তী, জেলা হিন্দু- বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মৃণাল কান্তি রায় প্রমুখ।