স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় একটি ভূমিকম্প আঘাত হানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া শহরে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.১। ক্যালিফোর্নিয়া থেকে ৩১ মাইল দূরে ভূমিকম্পের উত্সস্থল ছিল।
ক্যালিফোর্নিয়ায় গত ১০ দিনে এই নিয়ে ১১৭ বার ভূমিকম্প অনুভূত হলো। এর মধ্যে ৪ জুলাই ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে গোটা ক্যালিফোর্নিয়া। গত দুই দশকের মধ্যেই সেটাই ছিল ক্যালিফোর্নিয়ায় সবচেয়ে বড় ভূমিকম্প। শুক্রবার শুক্রবার সন্ধ্যায় কম্পন তাকেও ছাড়িয়ে গেল।
এদিকে, ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি। একজন সামান্য আহত হন। কয়েকটি পরিবারকে অন্যত্র সরানো হয়েছে।
