গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারি ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. শওকত এর উপর হামলার ঘটনা ঘটে। পরে রাত আড়াইটার দিকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহতের পরিবারের অভিযোগ, পূর্ব বিরোধের জের ধরে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তারা মামলা দায়ের করবেন।
শওকতের মেয়ে জিদনী আক্তার জানান, ‘আমার বাবা মারা যাওয়ার সময় হত্যাকারিদের নাম বলে গেছে। জাকির, মোর্শেদ, জসিম, ফরহাদসহ আরো কয়েকজন মিলে হত্যা করেছে। পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। আমার বাবার হত্যাকারিদের বিচার চাই।’
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তারা জেনেছেন। পরিবারের অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
