জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ। হস্পতিবার সকাল থেকেই এরশাদের শারীরিক অবস্থার গুরুতর অবনতি ঘটতে থাকে। এ অবস্থায় বিকেল সোয়া চারটার দিকে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

৯০ বছর বয়সী সাবেক সামরিক শাসক এরশাদ দীর্ঘদিন রক্তের রোগ মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোমে ভুগছেন। তাঁর অস্থি-মজ্জা পর্যাপ্ত হিমোগ্লোবিন উত্পাদন করতে পারছে না। গত ২২ জুন সকালে গুরুতর অসুস্থ অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করার পর এরশাদের ফুসফুস ও কিডনিতে সংক্রমণের বিষয়টি ধরা পড়ে।

এদিকে ফেসবুক সহ সোস্যাল মিডিয়াতে এরশাদের মৃত্যুর খবর নিয়ে বেশ তোলপাড় শুরু হয়েগেছে। অনেকেই মনে করছেন যে সাবেক এই সেনাপ্রধান আর বেঁচে নেই। এই নিয়ে গত কয়েকদিনে বেশ কয়েকটি পোষ্ট চোখে পড়ে আমাদের প্রতিবেদকের। এই বিষয়ে জি এম কাদের সবাইকে সোস্যাল মিডিয়াতে বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেছেন।