
বিশ্বকাপের প্রথম সেমি ফাইনালে ভারতকে ১৮ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। ২৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪৯.৩ ওভারে ২২১ রান করে ভারত।
বৃষ্টিতে মঙ্গলবার খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত নিউজিল্যান্ডের স্কোর ছিল ৪৬.১ ওভারে ২১১ রান। এরপর রির্জাভ ডেতে আর মাত্র ১৮ রানই যোগ করতে পেরেছিলেন রস টেলররা। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৩৯ রান তোলে নিউজিল্যান্ড।
২৪০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভারত তাদরে ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে দলীয় ৪ রানে ম্যাট হেনরির বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন রোহিত শর্মা। রোহিত শর্মার বিদায়ের পর উইকেটে নেমে ৬ বল খেলার সুযোগ পান বিরাট কোহলি। কোহলি ট্রেন্ট বোল্টের গতির বলে এলবিডব্লিউ হন মাত্র ১ রান করে। চতুর্থ ওভারের প্রথম বলে ম্যাট হেনরির বলেই উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়ে ফেরেন অন্য ওপেনার লোকেশ রাহুল। মাত্র ৫ রানে ৩ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে যায় কোহলিরা।
নিশ্চিত পরাজয়ের ম্যাচেও অসাধারণ ব্যাটিং করেছেন রবিন্দ্র জাদেজা। হেরে যাওয়া ম্যাচ জেতার স্বপ্ন দেখছে ভারত। জয়ের জন্য শেষ দিকে ভারতের প্রয়োজন ছিল ১৪ বলে ৩২ রান। খেলার এমন অবস্থায় উইকেটে হারান দুর্দান্ত খেলতে যাওয়া জাদেজা। তার বিদায়ে জয়ের স্বপ্ন ভেঙে যায় ভারতের। শেষ ১২ বলে প্রয়োজন ছিল ৩১ রান। ৪৯তম ওভারে ফাগুর্নসননের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে আবারও স্বপ্ন দেখান মহেন্দ্র সিং ধোনি। কিন্তু ওভারের তৃতীয় বলে মার্টি গাপটিলের থ্রোতে স্ট্যাম্প ভেঙ্গে গেলে জয়ের স্বপ্ন ভেঙে যায় ভারতের।
