বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে আজ পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বকাপ থেকেই আগেই বিদায় নিশ্চিত হয়ে যাওয়ায় দু-দলের জন্যই ম্যাচটি শুধুমাত্র নিয়মরক্ষার ম্যাচে পরিণত হয়েছে।

তবে এই ম্যাচের মাধ্যমে অন্য এক মাইফলক স্পর্শ করতে যাচ্ছে বাংলাদেশ। লর্ডসে আগে কখনে ওয়ানডে ম্যাচ খেলেনি টাইগাররা। এর আগে দুটি টেষ্ট খেলেছিলো বাংলাদেশ লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে। একটি ২০০৫ সালে ও অন্যটি ২০১০ সালে।

২০০৫ সালের ২৬ মে প্রথম টেষ্টে ইংল্যান্ডের কাছে ইনিংস ও ২৬১ রানে হারে বাংলাদেশ। ২০১০ সালে আবারো ৮ উইকেটে জয় তুলে নেয় ইংল্যান্ড। 

লর্ডসের অভিষেকটা রঙ্গিন করার ভালো সুযোগ বাংলাদেশের। কারণ এবারের বিশ্বকাপের শেষটা জয় দিয়েই করতে চাইছে বাংলাদেশ। তাই লর্ডসের অভিষেকেই জয় হলে, বিশ্বকাপ থেকে ভালো কিছু নিয়ে অভিযানের ইতি টানতে পারবে বাংলাদেশ।