অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থমন্ত্রণালয়, অধিশাখা-৩ (শুল্ক) অনুমোদন অনুযায়ী কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরে, ঢাকা অস্থায়ী ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পাঁচটি পদে মোট ১৫ জনকে নিয়োগ দেওয়া হবে।
যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক বা সমমান পাসসহ উচ্চমাধ্যমিক বা মাধ্যমিক পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য কম্পিউটার চালনায় দক্ষতা ও উক্ত পদের জন্য কাজের অভিজ্ঞতা প্রয়োজন। আবেদনকারীর বয়সসীমা ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছরের মধ্যে হতে হবে।
প্রার্থীদের অনলাইনের (http://ciid.teletalk.com.bd) মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে। এ ছাড়া আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।
অনলাইনের মাধ্যমে আবেদন ও ফি প্রদান শুরু হবে ২৯ জুলাই, ২০১৯ সকাল ১০টায় এবং শেষ হবে ২৭ আগস্ট, ২০১৯ বিকেল ৫টায়।
