গাবতলী থেকে আসাদগেট মিরপুর রোড হয়ে একদিকে আজিমপুর পর্যন্ত, অন্যদিকে সায়েন্সল্যাব থেকে শাহবাগ পর্যন্ত এবং কুড়িল থেকে রামপুরা খিলগাঁও হয়ে সায়েদাবাদ রুটে বন্ধ হতে যাচ্ছে রিকশাসহ অন্যান্য অবৈধ -অনুমোদিত যানবাহন চলাচল আগামী জুলাই থেকে নিষেধাজ্ঞা কার্যকর হবে

বুধবার ( জুলাই) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে ঢাকা ট্রান্সপোর্ট কন্ট্রোল অথরিটির (ডিটিসিএ) এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়

বৈঠক শেষে ডিএসসিসি মেয়র সাঈদ খোকন বলেন, ‘ঢাকা শহরের সড়কে যানবাহনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে ডিটিসিএর একটি কমিটি গঠন করা হয়; যার প্রথম বৈঠক ছিল আজ বৈঠকে আমরা ঢাকা শহরের বিভিন্ন সড়ক থেকে রিকশা, লেগুনা, হিউম্যান হলারসহ বিভিন্ন অবৈধ এবং অনুমোদনহীন যানবাহন চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি এরই অংশ হিসেবে প্রাথমিকভাবে রাজধানীর দুই রুটে (কুড়িল থেকে খিলগাঁও, রামপুরা হয়ে সায়দাবাদ এবং গাবতলী থেকে আসাদগেট মিরপুর রোড হয়ে আজিমপুর সাইন্স ল্যাব থেকে শাহবাগ পর্যন্ত সড়কে রিকশার পাশাপাশি অন্য সকল অবৈধ যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে আগামী জুলাই থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে

সড়কের দুই পাশে ফুটপাত দখলকৃত স্থাপনা, অবৈধভাবে নির্মিত ভবন এবং অন্যান্য স্থাপনা উচ্ছেদে কাজ করা হবে বলে জানিয়েছেন মেয়র সাঈদ খোকন

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাঈদ খোকন বলেন, রিকশা এবং এসব যানবাহন বন্ধের কারণে আমাদের নগরবাসীদের যেনো কোনো দুর্ভোগ পোহাতে না হয় তার জন্য সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছে বিআরটিসি এবং পরিবহন মালিক সমিতি যাত্রীদের চলাচলে সড়কে পর্যাপ্ত পরিমাণ গনপরিবহন ব্যবস্থা তাদের পক্ষ থেকে রাখা হবে ক্ষেত্রে কোনো ধরনের মনোপলি বা ডিক্টেটরশিপের সুযোগ নেই পুরো প্রক্রিয়াটি সার্বক্ষণিক আমাদের পর্যবেক্ষণে রয়েছে 

বৈঠকে সভাপতিত্ব করেন ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এসময় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান মশিয়ার রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়া, ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ, ডিটিসিএ নির্বাহী পরিচালক রকিবুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন