আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর সেমিফাইনালের চার দল নিশ্চিত হয়েগেছে গতকালকে অনুষ্ঠিত ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচের মাধ্যমে। ম্যাচটিতে ইংল্যান্ড ১১৯ রানের বিশাল ব্যবধানে হারায় নিউজিল্যান্ডকে। আর এতে করেই কোন ৪ দল সেমিফাইনাল খেলবে তা নিশ্চিত হয়ে গেছে। ম্যাচটি যদি ইংল্যান্ড হারতো তাহলে পাকিস্তানের একটা সম্ভাবনা থাকতো সেমিফাইনাল খেলার।
নিউজিল্যান্ডের এ পরাজয়ের পর ৯ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ১১ পয়েন্ট, নেট রানরেট +০.১৭৫। অন্যদিকে ৮ ম্যাচ খেলে পাকিস্তানের ঝুলিতে রয়েছে ৯ পয়েন্ট, নেট রানরেট -০.৭৯২! আর এ কারণেই অনিশ্চয়তা পড়েছে পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটিতে শুধু জিতলেই হবে না, পূরণ করতে হবে এ বিশাল রান রেটও। তা কোনভাবেই সম্ভব নয় পাকিস্তানের পক্ষে।
তাই বলা এক কথায় বলা যায় এবারের বিশ্বকাপের সেমিফাইনালের জন্য ৪ দল নিশ্চিত হয়ে গেছে। দলগুলো হলো অষ্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।
প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ৯ জুলাই ওল্ড টার্ফোডে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় এবং দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১১ জুলাই এজভাষ্টনে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়।
