সিরাজগঞ্জে ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাসের ৯ জন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো সাত যাত্রী আহত হয়েছেেন। আজ সন্ধ্যা পৌনে সাতটার দিকে উল্লাপাড়ার সলপ হাটখোলা রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন রাজন হোসেন (বর), সুমন, খোকন, টুটুল, সুমাইয়া (নববধূ), বায়েজিত ও শরিফ শেখ। বরযাত্রীর মাইক্রোবাসটি উল্লাপাড়ার চরঘাটিনা থেকে সিরাজগঞ্জের কালিয়া কান্দাপাড়া যাচ্ছিল। পথে রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস নামক ট্রেন মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়।
সলপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকত হোসেন জানান, সন্ধ্যা ৭টার দিকে উল্লাপাড়া হতে সিরাজগঞ্জগামী একটি বিয়ের যাত্রীবাহী মাইক্রোবাস উল্লাপাড়ার সলপ হাট খোলা এলাকায় ঢাকা ঈশ্বরদী রেল পথে অরক্ষিত রেল ক্রোসিং পাড় হওয়ার সময় রাজশাহী হতে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের সাথে ঢাক্কা লাগে। এতে ৮ জন নিহত হন, আহত হন ৫ জন।
