বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে লর্ডসে। তার আগে আর একটি মাত্র ম্যাচ অনুষ্ঠিত হবে লর্ডসে। আগামিকাল বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচটির পরে ফাইনালের আগে আর কোন ম্যাচ নেই লর্ডসের মাঠে। গতকাল নিউডিজল্যান্ডের বিপক্ষে জিতে ইংল্যান্ড সেমিফাইনাল নিশ্চিত করার পর বিশ্বকাপের বাকি ম্যাচগুলো শুধুমাত্র আনুষ্ঠানিকতায় পরিনত হয়েছে।
আর এই আনুষ্ঠানিকতার ম্যাচ দেখতে আগ্রহ দেখাচ্ছেন না এমসিসির সদস্যরা কেউ। তাই লর্ডসে অনুষ্ঠিত খেলাগুলোর তত্ত্বাবধানে থাকা এমসিসি বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচে গ্যালারি ফাঁকা থাকার আশঙ্কা করছেন। যা লর্ডসের জন্য খুবই অপমানজনক। আর সেই জন্যই লর্ডসের গ্যালারি যাতে ফাঁকা না থাকে ২৫০ টি টিকেট স্কুল শিক্ষার্থীদের মাঝে বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে এমসিসি।
বিশ্বকাপ ছাড়া অন্য ম্যাচগুলো এমসিসির সদস্যরা বিনামূল্যে দেখতে পারেন। বিশ্বকাপের ম্যাচ দেখার জন্য তাদের খরচ করতে হয় ৪৫ পাউন্ড।
