লর্ডসে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশকে ৩১৬ রানের টার্গেট দিয়েছে পাকিস্তান। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। নির্ধারিত ৫০ ওভার ব্যাটিং করে ৯ উইকেটে ৩১৫ রান করে পাকিস্তান।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান করেন ওপেনার ইমাম উল হক। মোস্তাফিজের বলে হিট আউট হওয়ার আগে তিনি ১০০ বলে ১০০ রানের ইনিংসটি খেলেন। তার ইনিংসটি ৭টি চারে সাজানো। বাবর আজম করেন ৯৮ বলে ৯৬ রান। তিনি ১১ টি চার মারেন। বাবর আজম এলবিডব্লিউ আইট হন সাইফুদ্দিনের বলে।
এর আগে ওপেনিংয়ে নেমে ফখর জামান করেন ৩১ বলে ২১ রান। তিনি ফেরেন মেহেদির কাছে ক্যাচ দিয়ে সাইফুদ্দিনের বলে। হাফিজ করেন ২৫ বলে ২৭ রান, তিনি মেহেদির বলে সাকিবের কাছে ক্যাচ দিয়ে ফেরেন। হারিস সহেল ফেরেন ৬ বলে ৬ রান করে মোস্তাফিজের বলে সৌম্যর কাছে ক্যাচ দিয়ে।
ইমাদ ওয়াসিম খেলে ২৬ বলে ৪৩ রানের একটি ঝড়ো ইনিংস। তিনি মোস্তাফিজের বলে মাহমুদুল্লাহর কাছে ক্যাচ দিয়ে ফেরেন। ওয়াব রিয়াজ ফেরেন সাইফুদ্দিনের বলে বোল্ড হয়ে। তিনি করেন ৪ বলে ২ রান।আমির মোস্তাফিজের বলে মুশফিকের ক্যাচে পরিনত হন। তিনি করেন ৬ বলে ৮ রান। অধিনায়ক সরফরাজ ৩ বলে ৩ রান করে অপরাজিত ছিলেন।
বলিংয়ে বাংলাদেশের হয়ে ৫ উইকেট তুলে নেন মোস্তাফিজ। তিনি ১০ ওভার বল করে ৭৫ রান দিয়েছেন। সাইফুদ্দিন ওভার বর করে ৭৭ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। মেহেদি হাসান ১০ ওভার বল করে ৩০ রান দিয়ে ১ উইকেট তুলে নেন।অধিনায়ক মাশরাফি ৭ ওভার বল করে ৪৬ রান দেন। সাকিব ১০ ওভার বল করে ৫৭ রান দেন। মোসাদ্দেক ৪ ওভার বল করে ২৭ রান।
