বিশ্বকাপ শেষ হওয়ার পর প্রথমবারের মতো লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। আজ শুক্রবার বাংলাদেশ সময় বেলা ৩টায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে দুটি দল।
শ্রীলঙ্কা সফরে প্রথমবারের মতো অধিনায়ক হিসেবে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছেন তামিম ইকবাল। এ সিরিজে দলকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল বাংলাদেশের ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। কিন্তু শেষ মুহূর্তে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়ায় মাশরাফির পরিবর্তে অধিনায়ক হিসেবে তামিম ইকবালকে বেছে নেয় বিসিবি। এদিকে ইনজুরির কারণে ওয়ানডে সিরিজের জন্য ১৪ জনের স্কোয়াড থেকে বাদ পড়েন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। এ ছাড়াও ব্যক্তিগত কারণে শ্রীলঙ্কা সফরে নেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তা ছাড়াও বিয়ের জন্য এ সফরে যাননি লিটন দাস।
অপরদিকে বাংলাদেশের বিপক্ষে প্রথমে দিমুথ করুনারত্নের নেতৃত্বে ২২ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)। পরে প্রস্তুতি ম্যাচ শেষে এই দলটিকে ১৮ সদস্যে নামিয়ে আনা হয়। বাদ দেওয়া হয়েছে নিরোশান ডিকেভেলা, দানুশকা গুনাথিলাকা, লক্ষণ সানদাকান, লাহিরু মদুশঙ্কাকে।
শ্রীলঙ্কা চূড়ান্ত দল: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুসাল পেরেরা, আভিষেক ফার্নান্দো, কুসাল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, লাহিরু থিরিমান্নে, শেহান জয়সুরিয়া, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, আকিলা ধনঞ্জয়া, আমিলা আপোনসো, লাসিথ মালিঙ্গা, নুয়ান প্রদিপ, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, থিসারা পেরেরা, ইসুরু উদানা।