লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ভোলাকোট ইউপির চেয়ারম্যান বশির আহমেদ মানিকের অশ্লীল অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে সরকার দলীয় নেতা-কর্মী ও জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তাসহ স্থানীয় জনসাধারনের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সুত্র মতে, উপজেলার ৯নং ভোলাকোট ইউপি চেয়ারম্যান বশির আহমেদ মানিক মুঠো ফোনে রামগঞ্জ সরকারী কলেজ শাখা ছাত্রলীগের নেত্রীকে দীর্ঘ কয়েক মাস যাবত ইয়াবা সেবন ও দেহ ভোগের কু-প্রস্তাব দিয়ে আসছে। চেয়ারম্যান মানিকের ওই কু-প্রস্তাবে রাজি না হওয়ায় চেয়ারম্যান ও তার লোকজন ওই ছাত্রীকে নানা ভাবে হয়রানী করে আসছে। এতে অতিষ্ঠ হয়ে ওই ছাত্রী চেয়ারম্যানের কথোপকথনের একটি অডিও ফেইসবুকে ছেড়ে দেয়। গত কয়েকদিন যাবত অডিও রেকর্ডটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এতে উপজেলা আওয়ামী লীগ, উপজেলা প্রশাসন, বিভিন্ন ইউপির চেয়ারম্যানগন বিস্মিত হয়ে পড়েছেন।

অডিওতে চেয়ারম্যান ছাত্রীকে রাতে অন্ধকারে তার বাসা এসে ইয়াবা সেবন, শাররিক মেলামেশাসহ অশ্লীল ভাষা প্রয়োগ করেন। পরে ওই ছাত্রী নিজেকে রক্ষা করতে বিভিন্ন মিথ্যার আশ্রয় নেওয়ার চেষ্টা করলে চেয়ারম্যান ওই মেয়েকে ভয়ভীতি প্রদান অব্যাহত রেখেছে। এব্যাপারে জানতে চাইলে ওই ছাত্রী বলেন, চেয়ারম্যান আমার কাছে রাতের বেলায় মুঠো ফোনে কথা বলতো। ওই রাতের ঘটনা মোবাইলে রেকডিং হলে আমার স্বামী মুরাদ হোসেন ক্ষীপ্ত হয়ে আমার সাথে সর্ম্পক ছিন্ন করে অডিও রেকর্ডটি ফেইসবুকে ছেড়ে দেয়।

অভিযুক্ত চেয়ারম্যান বশির আহমেদ মানিক বলেন, আমাকে রাজনৈতীক ভাবে ঘায়েল করতে একটি গ্রুপ মরিয়া হয়ে উঠেছে। ওই গ্রুপের লোকজন মোবাইল সফর্টওয়ার ব্যবহার করে অডিও তৈরী করে সামাজকি যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়ে মান-সম্মান ক্ষুন্ন করার চেষ্টা করছে। রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে বিস্তারিত জানিনা। এরপরেও যদি ওই মেয়ে কোন অভিযোগ করে তাহলে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।