রাজধানী ঢাকার আজিমপুরে অবস্থিত মেয়র হানিফ জামে মসজিদের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে এক অজ্ঞাত ব্যক্তির বস্তাবন্ধি লাশ উদ্ধার করেছে লালবাগ থানা পুলিশ। কক্ষটিতে মসজিদের খাদেম থাকেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
বুধবার রাত প্রায় দেড়টার দিকে খবর পেয়ে লালবাগ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।