নিউজিল্যান্ডের দেওয়া ২৪২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেটে ২৪১ রান করে ইংল্যান্ড। জয়ের জন্য ইংল্যান্ডের শেষ ওভারে ১৫ রানের প্রয়োজন ছিলো। শেষ বলে জয়ের জন্য ২রানের প্রয়োজন ছিলো ইংল্যান্ডের। কিন্তু শেষ বলে ১ রান নিতে সক্ষম হয় ইংল্যান্ড। আর এতে করেই বিশ্বকাপের ফাইনাল গড়ালো সুপার ওভারে।

লর্ডসের ফাইনালে শুরু থেকেই দাপট দেখালেন ইংল্যান্ড বোলাররা। জোফ্রা আর্চার, প্ল্যাঙ্কেট, ওকসরা শুরু থেকেই চাপ তৈরি করেন নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের উপরে। সেই চাপ আর সামলে উঠতে পারেননি নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। ৫০ ওভারে নিউজিল্যান্ড করল আট উইকেটে ২৪১ রান।