আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে (সেন্ট্রাল লাইব্রেরি) আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন লাগার সময় লাইব্রেরি থেকে আতঙ্কিত হয়ে বেরিয়ে আসেন শিক্ষার্থীরা। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, লাইব্রেরির পিছনের গেটের পাশের কয়েকটি তার থেকে আগুন লেগে ধোঁয়া ছাড়িয়ে পড়ে। এ সময় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।