প্রধানমন্ত্রী
শেখ হাসিনা আজ সোমবার
বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের ৭০তম
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায়
সভাপতির ভাষণে বলেন ‘আওয়ামী লীগ এই
উপমহাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি প্রাচীন সুসংগঠিত দল যে দল শত আঘাতেও এই দলকে
ছিন্নভিন্ন করতে পারেনি। ভবিষ্যতেও পারবে না, ইনশাল্লাহ।’
প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আওয়ামী লীগের শেকড় বাংলার মাটির সাথে এমনভাবে প্রোথিত, শত
চেষ্টা করেও একে কেউ উপড়ে ফেলতে পারেনি। আর পারবেও না।’ প্রধানমন্ত্রী দেশের জন্য ত্যাগের
মানসিকতা নিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের কাজ করে যাওয়ার আহবান জানিয়ে বলেন, ‘আওয়ামী
লীগের নেতা-কর্মীদেরও এটাই মনে রাখতে হবে যে, আমাদের পূর্বসূরীরা যেভাবে আত্মত্যাগ
করে গেছেন ঠিক প্রত্যেক নেতা-কর্মীকে জাতির পিতার আদর্শ নিয়ে চলতে হবে।
তিনি বলেন, আওয়ামী লীগের ৭০
বছরে যে সংগ্রামের ইতিহাস
এবং যে অর্জন, সেই
অর্জনের ইতিহাসে আওয়ামী লীগ আজ
উজ্জ্বল। প্রতিষ্ঠালগ্ন থেকেই আওয়ামী লীগের সদস্যদের মধ্যে পারিবারিক বন্ধন এবং সহমর্মিতার যে সম্পর্ক ছিল সেটাই আওয়ামী লীগের প্রকৃত শক্তি ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী সে সময়কার কিছু স্মৃতিচারণ করেন।

