আমির খান কারিনা কাপুরের জুটি যে এতটা জমজমাট হতে পারে, সেটাথ্রি ইডিয়েটসদেখার আগে কেউ জানতেই পারেনি এই সুপারহিট জুটি ছিল ওই ছবির অন্য়তম ইউএসপি ওই ছবির পরে আবারওতালাশ’ - আমির কারিনার অন্য়রকম একটি রসায়ন দেখেছেন দর্শক বলিউডে এই জুটির ঝুলিতে এতদিন মোটে দুটি ছবিই ছিল এবার তৃতীয় ছবি যোগ হতে চলেছে সেই তালিকায় আমিরের নতুন ছবির নায়িকা হবেন কারিনা কাপুর

৫৪তম জন্মদিনে আমির ঘোষণা করেছেনলাল সিং চড্ডাছবির কথা যা কি না ১৯৯৪ সালের হলিউড ছবিফরেস্ট গাম্প’ -এর হিন্দি রিমেক মূল ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন টম হ্য়াঙ্কস হলিউড ছবির ইতিহাসেফরেস্ট গাম্পএকটি কাল্ট ছবি এবং কাল্ট চরিত্রও বটে সেই কাল্ট চরিত্রেরই ভারতীয়করণলাল সিং চড্ডা’, যে চরিত্রে অভিনয় করবেন আমির খান স্বয়ং

ফরেস্ট গাম্প’ -এর জীবনের একনিষ্ঠ প্রেম ছিল জেনি কুরান, যে চরিত্রে অভিনয় করে বিখ্য়াত হয়েছিলেন অভিনেত্রী রবিন রাইট আমির খান-এরলাল সিং চড্ডা’-তে সেই চরিত্রেরই ভারতীয়করণ ঘটবে আর সেই নায়িকার ভূমিকাতেই দেখা যাবে করিনাকে আগামী অক্টোবর থেকে শুরু হবে ছবির শুটিং এই ছবির জন্য় ২০ কেজি ওজন কমিয়েছেন আমির খান

ছবির চিত্রনাট্য় লিখেছেন অতুল কুলকার্নি আর এই ছবি লেখার যাত্রাটা শুরু হয়েছিলরং দে বাসন্তীছবি থেকে আমির সম্প্রতি তাঁর জন্মদিনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বলেন, আমরা যখনরং দে বাসন্তী’ - শুটিং করছিলাম, তখনই অতুল আমাকে জিজ্ঞেস করে আমার প্রিয় ছবি কী বলেছিলাম ফরেস্ট গাম্প অতুল আমাকে একটা চিত্রনাট্য় পড়ে শোনাতে চেয়েছিল যখন জানতে পারি, সেটা ফরেস্ট গাম্পের অ্য়াডাপ্টেশন প্রথমে শুনতে চাইনি, তার তিন বছর পরে শুনেছিলাম সেই তখন থেকে অর্থাৎ ২০০৯-১০ সাল থেকেই ওই হলিউড ছবির রাইটস কেনার জন্য় লড়ে গিয়েছি