শুটিং করতে গিয়ে আহত হওয়াকে যেন রেওয়াজ বানিয়ে ফেলেছেন দিশা পাতানিভারত’-এর পরমালাংছবির শুটিংয়েও আহত হলেন তিনি ছবিটির এক সূত্রের বরাত দিয়ে ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম এমন খবর প্রকাশ করেছে জানিয়েছে, “মুম্বাইয়েমালাং’-এর একটি সিকোয়েন্সে অভিনয় করতে গিয়ে আহত হয়েছেন দিশাঅবশ্য সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় চিকিৎসা করা হয়েছে চিন্তার কিছু নেই

নির্ধারিত সময়সূচি অনুযায়ী ছবিটির শুটিং চলবেভারতীয় সংবাদমাধ্যম পিংকভিলা তাদের ইনস্টাগ্রামে দিশার প্রাথমিক চিকিৎসা গ্রহণের একটি ভিডিও প্রকাশ করেছে তাতে দেখা গেছে, গ্রিনরুমে দিশাকে ইনজেকশন দেওয়া হচ্ছে এর আগেভারত’-এর শুটিংয়েও আহত হয়েছিলেন তিনি তবে হাঁটুর ব্যথা নিয়েও অভিনয় চালিয়ে গিয়েছিলেন এমনকি সে খবর প্রকাশ্যে আনেন ছবিটি মুক্তির সময় বলেছিলেন, ‘শুটিংয়ের সময় আমি হাঁটুতে ব্যথা পেয়েছিলাম সেই ব্যথা নিয়েই ছবির গানে নেচেছি, সার্কাসের বিভিন্ন দৃশ্যে শারীরিক কসরত করেছি এমনকি এখনো [ছবিটি মুক্তির সময়] ব্যথাটা পুরোপুরি সারেনি’ ‘ভারত’-এর মতোমালাং’-এও দিশাকে বিভিন্ন দৃশ্যে শারীরিক কসরত করতে দেখা যাবে সে জন্য সাঁতারের বিশেষ প্রশিক্ষণও নিচ্ছেন এই অভিনেত্রী