বলিউড
অভিনেত্রী কৃতি শ্যানন ভালোবাসেন
সমুদ্রসৈকত। তাই
সময় সুযোগ পেলেই ঢুঁ
মারেন বিভিন্ন দেশের সৈকতে।
সম্প্রতি গিয়েছেন মালদ্বীপে। ইনস্টাগ্রামে
প্রতি মুহূর্তে সৈকতের ছবি পোস্ট
করেছেন। ছবিগুলোতে
হুমড়ি খেয়ে পড়ে নানান
মন্তব্য করেছেন কৃতির ভক্ত,
অনুসারী ও সমর্থকেরা।
ছবিগুলো ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
২০১৪ সালে সিনেমা জগতে
প্রবেশ করেন কৃতি শ্যানন। তেলেগু
ছবি ‘নেনোক্কাডাইন’ দিয়ে যাত্রা শুরু। এরপর
আর পেছনে ফিরে তাকাতে
হয়নি। টাইগারের
শ্রফের সঙ্গে দক্ষিণের ছবির
হিন্দি ‘হিরোপান্তি’তে জুটি বাঁধেন
কৃতি। তারপর
রোহিত শেঠির ‘দিলওয়ালে’, ‘ব্রেইলি
কি বারফি’, ‘রাবতা’সহ আরও
কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। কৃতি শ্যাননের সম্প্রতি মুক্তি পাওয়া ‘লুকা
ছুপি’ ছবিটি বক্স অফিসে
দারুণ হিট। কার্তিক
আরিয়ানের সঙ্গে কৃতির জুটিও
প্রশংসা কুড়িয়েছে। ১৩০
কোটি রুপির ব্যবসা করা
ছবিটির প্রশংসা করেছেন দর্শক থেকে
সমালোচক সবাই। তাই
ফুরফুরে মেজাজে কৃতি।
