বাংলাদেশের বিপক্ষে ২৬৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ২০০ রানে অলআউট হয় আফগানিস্তান। ব্যাটিংয়ে ৫১ রান বল হাতে ১০ ওভারে মাত্র ২৯ রান দিয়ে উইকেটে ম্যাচ সেরা সাকিব আল হাসান সেই সাথে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে স্পর্শ করলেন বিশ্বকাপে হাজার রানের মাইলফলকসাইথ্যাম্পটনে সোমবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে হাজার থেকে ৩৫ রান দূরে ছিলেন সাকিবম্যাচের ২১তম ওভারে সিঙ্গেল নিয়ে বাঁহাতি ব্যাটসম্যান ছুঁয়ে ফেলেন হাজারের উচ্চতাএই ম্যাচের আগে বাংলাদেশের হয়ে বিশ্বকাপে ৮০০ রানও ছিল না আর কারও৭৫৪ রান নিয়ে এই ম্যাচ শুরু করা মুশফিক আছেন তালিকার দুইয়ে

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে যায় বাংলাদেশ। ৫০ ওভারে ৭ উইকেটে ২৬২ রান করে মাশরাফি বিন মুর্তজার দল।

আফগানিস্তান: ৪৭ ওভারে ২০০ (গুলবাদিন ৪৭, রহমত ২৪, শাহিদি ১১, আসগর ২০, নবি ০, শিনওয়ারি ৪৯*, ইকরাম ১১, নাজিবউল্লাহ ২৩, রশিদ ২, দৌলত ০, মুজিব ০*; মাশরাফি ৭-০-৩৭-০, মুস্তাফিজ ৮-১-৩২-২, সাইফ ৮-০-৩৩-১, সাকিব ১০-১-২৯-৫, মিরাজ ৮-০-৩৭-০, মোসাদ্দেক ৬-০-২৫-১)

বাংলাদেশ: ৫০ ওভারে ২৬২/৭ (লিটন ১৬, তামিম ৩৬, সাকিব ৫১, মুশফিক ৮৩, সৌম্য ৩, মাহমুদউল্লাহ ২৭, মোসাদ্দেক ৩৫, সাইফ ২*; মুজিব ১০-০-৩৯-৩, দৌলত ৯-০-৬৪-১, নবি ১০-০-৪৪-১, গুলবাদিন ১০-১-৫৬-২, রশিদ ১০-০-৫২-০, রহমত ১-০-৭-০)।